Responsive Menu with Logo & Banner
Banner

শবে বরাতের ফজিলত ও আমল-2026

Picture of মুফতি রেজাউল করিম

মুফতি রেজাউল করিম

প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

শবে বরাতের ফজিলত ও আমল

প্রিয় ভিজিটর! আমাদের দেশের অনেক মানুষই শবে বরাতের ফযিলত ও আমল কে অশ্বিকার করে। অথচ শবে রাতের ফযিলত ও আমাল সহীহ হাদীসের আলোকে প্রমাণিত ও প্রতিষ্ঠিত।

শবে বরাতের ফযিলত ও আমল নিয়ে অকে প্রবন্ধ গুগলে পাবেন। যার অধিকাংশই ভুলে পরিপূর্ণ। তবে অনেক প্রবন্ধ আছে যেগুলো অথেন্টিক। যেমন মাসিক আলকাউসারের প্রবন্ধগুলো।

যাই হোক, শবে বরাতের ফজিলত ও আমল প্রমাণিত কি না? এ নিয়ে রয়েছে আমাদের সমাজে এক দলের বাড়াবাড়ি৷ আর এক দলের ছাড়াছাড়ি৷  বাড়াবাড়ির অর্থ হলো, কিছু মানুষ সহীহ আমলের সাথে মন গড়া ইবাদতও করতে থাকে৷ যা অবশ্যই পরিত্যাজ্জ৷ আর ছাড়াছাড়ির অর্থ হলো, শবে বরাত বলতে কিছুই  নেই ৷ আমি আলোচনা করবো মধ্যম পন্থায় থেকে ইনশাআল্লাহ৷

শবে বরাত 2026 কত তারিখে

শাবান মাস আগমন করার সাথে সাথে ধর্মপ্রাণ মুসলমানগণ খুঁজতে থাকে শবে বরাত ৷ সবাই মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ দেয়, শবে বরাত কবে 2026?  আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।

শবে বরাতের ফজিলত ও আমল
শবে বরাতের ফজিলত ও আমল

শবে বরাত অর্থ কি?

শবে বরাত দু’টি ফার্সি শব্দের সমষ্টি৷ শব অর্থ রাত৷ আর বরাত অর্থ মুক্তি৷ সুতরাং শবে বরাতের অর্থ হলো, মুক্তির রজনী৷ এ শব্দ কুরআন হাদীসে নেই৷ হাদীসের ভাষায় এ রজনীকে বলা হয়, লাইলাতুন নিসফি মিন শাবান৷

শাবান মাসের ১৫ তম রাতকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে নামকরণ করা হয়। নামকরণগুলো দুটি বিষয়ের ভিত্তিতে হয়ে থাকেঃ

মধ্য শাবান বা অর্ধ শাবান, ইসলামী দিনপঞ্জির অষ্টম মাস শাবান মাসে দিনটির অবস্থান অনুসারে নামকরণ। ইরান ও আফগানিস্তানে নিম শা’বান।

আরবী ভাষাভাষীগণ বলেন, নিসফ্ শা’বান। মালয় ভাষাভাষীগণ বলেন, নিসফু শা’বান। তুর্কি ভাষাভাষীগণ বলেন, বিরাত কান্দিলি। ভারতীয় উপমহাদেশে বলা হয় শবে বরাত, নিফসু শাবান ইত্যাদি।

 

শবে বরাত সম্পর্কে কোরআনের আয়াত

সঠিক ও বিশুদ্ধ কথা হলো, লাইলাতুন নিসফি মিন শা’বান বা শবে বরাতের ফযিলত বা তা প্রমাণিত হওয়ার ব্যাপারে  কোনো আয়াত কুরআনুল কারীমে নেই ৷ শবে বরাতের ফযিলত ও তা শরীয়ত সম্মত হওয়া সহীহ হাদীস দ্বারা প্রমাণিত ৷

তবে কোনো কোনো মুফাসসিরগণ সূরা দুখানের এই →إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ আয়াতে উল্লিখিত لَيْلَةٍ مُبَارَكَةٍ   ( বরকতময় রজনী) কে শবে বরাতের রজনী বলে মত প্রকাশ করেছেন৷ কিন্তু তাদের এ মতকে খন্ডন  করে হাফেয ইবনে কাসীর রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থে বলেন, لَيْلَةٍ مُبَارَكَةٍ দ্বারা উদ্দ্যেশ্য হলো, লাইলাতুল কদর ৷

কেননা, আল্লাহ তাআলা সূরাতুল কদরে বলেছেন,

إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

অর্থঃ আমি কদর রজনীতে কুরআন নাযিল করেছি৷

আর আমরা সবাই জানি যে, লাইলাতুল কদর পবিত্র রমযান মাসে৷ সুতরাং لَيْلَةٍ مُبَارَكَةٍ  দ্বারা উদ্দেশ্য হলো, লাইলাতুল কদর৷ শবে বরাত নয়৷ (তাফসিরে ইবনে কাসীর)

শবে বরাতের ফজিলত

শবে বরাত অর্থাৎ পনেরো শা’বানের রাত্রের ফজিলত সম্পর্কে সহীহ হাদীস রয়েছে। এ রজনীর ফজিলত সহীহ হাদীস দ্বারা প্রমাণিত৷ হযরত মুয়াজ ইবনে জাবাল রাযিআল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,

يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن.

অর্থঃ আল্লাহ তাআলা অর্ধ শা’বানের রাতে (শা’বানের চৌদ্দ তারিখ দিবাগত রাতে) সৃষ্টির দিকে (রহমতের) দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতিত সবাইকে ক্ষমা করে দেন।

(সহীহ ইবনে হিব্বান হাদীস : ৫৬৬৫)

শায়খ আলবানি রাহমাতুল্লাহি আলাইহি এ হাদিসটিকে হাসান বলেছেন।

উল্লিখিত হাদীসে মুশরিক দ্বারা উদ্দ্যেশ্য হলো, যে ব্যক্তি আল্লাহর সত্তার সাথে বা আল্লাহর গুণাবলীর সাথে অথবা ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে অন্যকে শরীক করে৷

ইমাম আওযায়ী রহিমাহুল্লাহ বলেন, উল্লিখিত হাদীসে মুশাহিন দ্বারা উদ্দ্যেশ্য হলো,

صاحب البدعة المفارق لجماعة الأمة

অর্থঃ বিদআত কাজে লিপ্ত ব্যক্তি যে উম্মাহর দল থেকে বিচ্ছিন্ন৷

আরও পড়ুনঃ আহলে হাদিস বনাম হানাফী মাযহাব

শবে বরাতের নফল নামাজ ও ইবাদত

পাড়া গাঁয়ে দেখা যায় যে, তারা এ রজনীতে এশার নামায আদায়ের পর ১২ রাকাত নামায পড়ে বাড়ি চলে যায়৷ পাঠক, মূলত এ রাতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত ও নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নির্ধারিত নেই ৷ অনেক অনির্ভরযোগ্য কিতাবে বিশেষ পদ্ধতির সালাতের কথা পাওয়া যায় যা সম্পূর্ণ ভুল৷

বরং এ রাতে নফল নামায, কুরআন তেলাওয়াত, তাসবীহ তাহলীল, যিকির আযকারে লিপ্ত থাকা করণীয়৷ এ ছাড়াও যাবতীয় নফল ইবাদত এ রাতে করা যেতে পারে৷

শবে বরাতের ফজিলত ও আমল
শবে বরাতের ফজিলত ও আমল

মধ্য শাবানের নফল রোজা

শা’বানের এক তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত রোযা রাখার বিশেষ ফযীলতের কথা হাদীস শরীফে আছে। তাছাড়া আইয়ামে বীয তথা প্রতি মাসের তেরো, চৌদ্দ ও পনেরো তারিখে রোযা রাখার ব্যাপারে হাদীস শরীফে উৎসাহিত করা হয়েছে। সেই সাথে যয়ীফ সনদে বর্ণিত একটি হাদীসে বিশেষভা বে পনেরো তারিখের রোযা রাখার নির্দেশনাও পাওয়া যায়।

হযরত আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ، فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا

অর্থঃ পনেরো শা’বানের রাত (চৌদ্দ তারিখ দিবাগত রাত) যখন আসে তখন তোমরা তা ইবাদত-বন্দেগীতে কাটাও এবং পরদিন রোযা রাখ।

(সুনানে ইবনে মাজাহ হাদীস : ১৩৮৪)

তা ছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক রোযা রাখতেন৷ সহীহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে,

كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ

অর্থঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান পূর্ণ শাবান মাস রোযা রাখতেন৷

উল্লিখিত হাদীসে ‘পূর্ণ শাবান’ দ্বারা উদ্দ্যেশ্য হলো, শাবান মাসের অধিকাংশ দিন৷ তা ছাড়া ‘আইয়্যাম বীয’ এর রোযা রাখা মুস্তাহাব৷  আইয়্যাম বীযের রোযা হলো, প্রত্যেক চান্দ্র মাসের ১৩, ১৪, ও ১৫ তারিখে রোযা রাখা৷  হযরত আবু যর রাযিআল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إذا صمت شيئاً من الشهر فصم ثلاث عشرة وأربع عشرة وخمس عشرة

অর্থঃ তুমি যদি কোনো মাসে রোযা রাখ তাহলে ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখবে৷ (তিরমিযি, ৭৬১)

সুতরাং কেউ যদি শবে বরাতের পরের দিন রোযা রাখে তাহলে কোনো সমস্যা নেই৷ সে নফল রোযার সওয়াব পাবে৷

শবে বরাত ও হালুয়া-রুটি

গ্রাম গঞ্জে দেখা যায়, শবে বরাত কে কেন্দ্র করে দিনের বেলা হালুয়া রুটি বানানোর ধুম পড়ে যায়৷ সারা বিকেল হালুয়া রুটি বানিয়ে পাড়ার সকল বাড়িতে বাড়িতে বিলি করে৷ এটাকে তারা বিশাল ইবাদত ও নেকির কাজ মনে করে৷ মনে রাখতে হবে, শবে বরাতের সাথে হালুয়া রুটির কোনো সম্পর্ক নেই৷ এটা মানুষের বানানো প্রচলন ও রীতি৷ সুতরাং এর থেকে বেঁচে থাকা আবশ্যক৷

শবে বরাতের ফজিলত ও আমল
শবে বরাতের ফজিলত ও আমল

শবে বরাতে করণীয় ও বর্জনীয়

শবে বরাত উপলক্ষে নফল রোজা রাখা, নফল নামাজ পড়া, কিরাত ও রুকু-সিজদা দীর্ঘ করা; কোরআন তিলাওয়াত করা; দরুদ শরিফ বেশি বেশি পড়া; ইস্তিগফার অধিক পরিমাণে করা; দোয়া-কালাম, তাসবিহ তাহলিল, জিকির-আসকার ইত্যাদি করা৷

নিজের জন্য, পিতা-মাতার জন্য, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সব মোমিন মুসলমানের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা।

আরও পড়ুনঃ নারীর চেহারা সতরের অংশ কি না

        শবে বরাতে করা উচিত নয়

মসজিদ কে সুসজ্জিত করা, দোয়ার মাহফিলের আয়োজন করা, মসজিদে খিচুরী রান্না করা, মিলাদ মাহফিলের ব্যবস্থা  ইত্যাদি থেকে বেঁচে থাকা৷

আতশবাজি, পটকা ফোটানো, ইবাদত-বন্দেগি বাদ দিয়ে খামাখা ঘোরাঘুরি করা, অযাচিত আনন্দ-উল্লাস করা, বেহুদা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা, অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো, হালুয়া-রুটি বা খাবারদাবারের পেছনে বেশি সময় নষ্ট করা, ইবাদতে উদাসীনতা সমীচীন নয়।

আল্লাহ তাআলা আমাদের কে শবে বরাতের আমল ও ফযিলত সঠিক ভাবে জেন বুঝে আমল করার তাওফিক দান করুন৷ আমীন৷

👁️ পড়া হয়েছে: ৫ বার

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
Twitter
Print
WhatsApp
LinkedIn
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত পোস্ট

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র বর্তমান সময়ে বেকারত্ব আমাদের দেশের একটি বড় সমস্যা। অনেকেই পড়াশোনা শেষ করে ভালো

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

অলসতা দূর করার উপায়: জীবন বদলে দেওয়ার আধুনিক গাইড

অলসতা দূর করার উপায়: জীবন বদলে দেওয়ার আধুনিক গাইড আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় আলস্য গ্রাস করে। বিশেষ করে ২০২৬ সালের এই ডিজিটাল

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

বিক্রি বাড়ানোর কৌশল: অনলাইন ব্যবসায় ১০ গুণ প্রবৃদ্ধি আনুন

বিক্রি বাড়ানোর কৌশল: অনলাইন ব্যবসায় ১০ গুণ প্রবৃদ্ধি আনুন বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু ভালো পণ্য থাকলেই ব্যবসা সফল হয় না। পণ্যটি যে সত্যিই ভালো, তার

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাদের ইনসাফ ও ন্যায়বিচারের ধর্ম ইসলাম

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

পহেলা বৈশাখ: ইসলাম কী বলে? Mufti Rejaul Karim

মুহতারাম হাজিরিন, বাংলা বর্ষপঞ্জির হিসেবে আরও একটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিল এবং নতুন একটি বছর শুরু হলো । সময়ের এই পরিবর্তন আমাদের স্মরণ

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

এ সপ্তাহের জুমার বয়ান: Mufti Rejaul Karim

এ সপ্তাহের জুমার বয়ান: Mufti Rejaul karim মুমিনের আত্মশুদ্ধি ও মহান আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার উপায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকের জুমার এই বরকতময় মজলিসে

বিজ্ঞাপন

বিশ্ব ভালোবাসা  দিবস নিয়ে ইসলাম কি বলে

আমার সাথে কাজ করতে আগ্রহী? চলুন শুরু করা যাক!

50+ ই-কমার্স ওয়েবসাইট তৈরি।  ৪ বছরের অভিজ্ঞতা। ক্লায়েন্ট সন্তুষ্টির হার 100% এবং পুনরাবৃত্ত গ্রাহকের হার 70 % । আপনার ব্যবসার জন্য সেরা ওয়েবসাইট  পেতে এখনই যোগাযোগ করুন।