আসসালামু আলাইকুম। আজ আলোচনা করব,
হাদীসের সনদ কাকে বলে?
তা নিয়ে। বিশয়টি অনেকেই জানতে চেয়েছেন তাই সবার সাথে শেয়ার করা। চলুন তা হলে শুরু করি। প্রথমেই আমরা সনদ ও ইসনাদের সংজ্ঞা জানব।
সনদ ও ইসনাদের সংজ্ঞা
সনদ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে, هو ما استندت اليه من جدار او غيره দেয়াল বা এ ধরনের কোন কিছুর সাথে টেক লাগানো, নির্ভর করা।
আর اسناد এর উৎস মূল হচ্ছে
سندت الحديث الى قائله اذا رفعته لذكر ناقلته
সুতরাং اسناد হচ্ছে حكاية طريق متن الحديث তথা হাদিসের মতন বা মূল পাঠ্য উল্লেখ করার সূত্র বর্ণনা করা
আর সনদ হচ্ছে طريق متن الحديث উল্লিখিত হাদিসের সেই নির্ধারিত সূত্র সমূহ।

অর্থাৎ حدثنا فلان قال حدثنا فلانইত্যাদি অংশের নাম হচ্ছে اسناد আর মতনের পূর্বে উল্লেখিত যেসব রাবী আছেন তারা হলেন সনদ। আর সনদের সমাপ্তিতে হাদিসের যে মূল বক্তব্য আছে সেটা হলো মতন। আপনি পড়ছন,
হাদীসের সনদ কাকে বলে?
যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন,
حدثنا مكي بن إبراهيم قال حدثنا يزيد بن أبي عبيد عن سلمة قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار.
উল্লিখিত এবারতে من يقل علي ما لم أقل فليتبوأ مقعده من النار
হচ্ছে মতন বা হাদিসের মূল পাঠ্য। হাদিসের মূল পাঠ্যের পূর্বে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা সনদ। এবং ইমাম বুখারী রহিমাহুল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল বক্তব্য পৌঁছা পর্যন্ত حدثنا مكي بن إبراهيم قال حدثنا বলে যে পন্থা অবলম্বন করেছেন সেটাই ইসনাদ।
আরও পড়ুনঃ ওয়াইফাই ও ব্রডব্যান্ড এর ব্যবসা করা কি জায়েয?
তবে অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম সনদ এবং ইসনাদ শব্দ দুটিকে একই অর্থে ব্যবহার করে থাকেন আল্লামা তাহের জাযায়েরী রহমাতুল্লাহী আলাইহি
توجيه النظر الى اصول الاثر

গ্রন্থে উল্লেখ করেছেন,
واما الاسناد فقد عرفت انه مصدر اسند ولذلك لا يثنى ولا يجمع وكثر ما يراد به السند فيثني ويجمع تقول هذا حديث له اسندان وهذا حديث له اسانيد واما السند هيويثنى ولا يجمع تقول هذا حديث له سندان ولا يقال هذا حديث له اسناد بوزن اوتاد وكانهم استغنوا بجمع الاسناد بمعنى السند عن جمعه وقد ذكر بعض اللغويين ان السند بمعانيه اللغوية لم يجمع ايضا.



