Responsive Menu with Logo & Banner
Banner

রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি

Picture of মুফতি রেজাউল করিম

মুফতি রেজাউল করিম

প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার

ইসকন কি? বাংলাদেশে ইসকনের কার্যক্রম

ইনহেলার (যাকে পাফার, পাম্প বা অ্যালার্জি স্প্রে নামেও পরিচিত) একটি চিকিৎসা ডিভাইস যা কোনও ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে ওষুধ সরবরাহ করার জন্য ব্যবহৃত হয়। শীতকালে হাঁপানি , ব্রংকাইটিস ও বক্ষব্যাধি রোগীদের জন্য এ ওষুধ ব্যবহৃত হয়ে থাকে।

রোগীদের প্রায় প্রতিদিনই ইনহেলার ব্যবহার করতে হয়। ইনহেলার মুখের ভেতরে ওষুধটি এমনভাবে স্প্রে করতে হয়, যাতে তা সঙ্গে সঙ্গে ভেতরের দিকে চলে যায়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে খাদ্যনালী হয়ে ওষুধটি ফুসফুসে গিয়ে কাজ করে থাকে। এতে যে যায়গায় শ্বাসরুদ্ধ হয় ঐ জায়গাটি প্রশস্ত হয়ে যায়।

ফলে শ্বাস চলাচলে আর কোন কষ্ট থাকে না। ঔষধটি যে শিশিতে যে পরিমাণে থাকে ঐ শিশির মুখ একবার টিপলে শিশির আকার ভেদে ঐ পরিমাণের একশত কিংবা দুইশত ভাগের একভাগ বেরিয়ে আসে।

অতি স্বল্প পরিমাণে গ্যাসের ন্যায় বের হওয়ার কারণে কেউ ঔষধটিকে বাতাস জাতীয় মনে করতে পারে। কিন্তু বাস্তবে এমন নয় বরং ঔষধটি দেহ বিশিষ্ট। কাঠ ইত্যাদি কোন বস্তুতে স্প্রে করলে দেখা যায় যে, ঐ বস্তুটি ভিজে গেছে। ওষুধটি স্প্রে করার পর এর কিছু অংশ খাদ্যনালীতেও প্রবেশ করে। সুতরাং এ ধরনের ইনহেলার প্রয়োগের কারণে রোযা নষ্ট হয়ে যাবে।

                 সালবিউটামল (Salbutamol)

 এই ঔষধটি হাঁপানি সম্পর্কিত উপসর্গগুলির জন্য ব্যবহৃত হয় ৷ তবে এটি ডেলিভারি বিলম্বিত করতেও ব্যবহার করা যেতে পারে । ব্যায়াম এবং অন্যান্য অবস্থার কারণে এটি হাঁপানির লক্ষণগুলি প্রতিরোধ করার জন্য খুব দরকারী।

আরও পড়ুন: সাহরীর ফজিলত ও বরকত

সালবিউটামল (Salbutamol) সাধারণত নিউব্লাইজার বা ইনহেলারের সাথে ব্যবহৃত হয় তবে এটি একটি অন্তরঙ্গ সমাধান এবং একটি পিল হিসাবেও পাওয়া যায় । ডোজ আপনার বয়স, লিঙ্গ, থেরাপি প্রতিক্রিয়া, চিকিৎসার শর্ত, এবং নির্দিষ্ট মিথস্ক্রিয়া ঔষধ ব্যবহারের উপর ভিত্তি করে ।  এই ওষুধের পরামর্শ কোন সময় দেওয়া হয়?  গুরুতর এলার্জি‌ প্রতিক্রিয়া [Severe Allergic Reaction]  এলার্জি‌ ব্যাধি [Allergic Disorders]  অ্যাজমা [Asthma]  চামড়া সম্বন্ধীয় রোগ [Skin Disorders]  চোখের ব্যাধি [Eye Disorder]

রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি

অভিজ্ঞ চিকিৎসকগণ বলেছেন যে, মারাত্মক জটিল ও কঠিন রোগী ছাড়া অন্য সকলেরই সাহরীতে এক ডোজ ইনহেলার নেওয়ার পর পরবর্তী ডোজ ইফতার পর্যন্ত বিলম্ব করার সুযোগ ও অবকাশ রয়েছে । সুতরাং এ ধরনের রোগীদের কর্তব্য ও উচিৎ হলো, বিষয়টি তার চিকিৎসক থেকে বুঝে নেওয়া এবং সম্ভব হলে রোযা অবস্থায় তা ব্যবহার না করা। অবশ্য যদি কোনো রোগীর অবস্থা এত জটিল ও খারাপ হয় যে, ডাক্তার অবশ্যই তাকে দিনেও ওষুধটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন, সেক্ষেত্রে ওই রোগীর এ সময়ে ইনহেলার ব্যবহার করার অবকাশ রয়েছে।

পরবর্তী সময়ে রোযা কাযা করে নিবে। ইনহেলার এর ব্যাপারে ভুল ধারনা   অনেক মানুষকে বলতে শুনা যায় যে, ‘ইনহেলার অতি প্রয়োজনে ব্যবহার করা হয়, তাই রোযা ভঙ্গ হবে না।’ কথাটি একেবারেই হাস্যকর ও অজ্ঞতাপ্রসূত । কেননা কেউ যদি ক্ষুধায় তাড়নায় মৃত্যুমুখে পতিত হয়ে অতি প্রয়োজনে কিছু খেয়ে ফেলে তাহলে কি অতি প্রয়োজনে খাওয়ার কারণে তার রোযা ভঙ্গ হবে না?

আরও পড়ুন: রোজা না রাখার শাস্তি:  হাদিসের আলোকে

উত্তর, অবশ্যই রোযা ভঙ্গ হবে। অতি প্রয়োজনে় রোযা ভাঙ্গলে পরবর্তিতে কাযা করা ও এতে গুনাহ না হওয়া ভিন্ন কথা। আর রোযা ভঙ্গ না হওয়া ভিন্ন কথা। তবে হ্যাঁ, মুখে যদি ইনহেলার স্প্রে করার পর না গিলে থুথু দিয়ে তা বাইরে ফেলে দেওয়া হয়, তাহলে রোযা ভঙ্গ হবে না। এভাবে কাজ চললে তো বিষয়টি অনেক সহজ হয়ে যাবে। এতে শ্বাস কষ্ট থেকে রেহাই পাওয়ার পাশাপাশি রোযাও ভঙ্গ হলো না।

   এন্ডোসকপিকি?

পাকস্থলীর বিভিন্ন প্রকার রোগ নির্ণয় ও পরীক্ষা করার জন্য চিকন লম্বা একটি পাইপ রোগীর মুখ দিয়ে পাকস্থলীতে প্রবেশ করানো হয়। যার মাথায় একটি বাল্ব থাকে। এই পাইপের সঙ্গে কম্পিউটারের মনিটরের সংযোগ থাকে। এর সাহায্যে চিকিৎসকরা রোগীর পেটের অবস্থা ও রোগ নির্ণয় করে থাকেন। মেডিকেল সাইন্স এর পরিভাষায় এটাকে এন্ডোসকপি বলা হয়। এন্ডোসকপির পাইপের সঙ্গে কোনো প্রকার মেডিসিন বা ঔষধ লাগানো থাকে না, তাই স্বাভাবিক অবস্থায় এর কারণে রোজা ভঙ্গ হবে না।

কেননা, রোযা ভঙ্গ হওয়ার মূলনীতিতে বলা হয়েছে– বাইর থেকে বস্তু অতিক্রমস্থল দিয়ে প্রবেশ করে পেট বা মস্তিষ্কে স্থির হতে হবে। কিন্তু এন্ডোসকপি করার সময় পাকস্থলীতে বাইর থেকে বস্তু প্রবেশ করে বটে, কিন্তু সেখানে স্থির থাকে না। তাই রোযা নষ্ট হবে না। ফতোয়ায়ে আলমগীরীতে উল্লেখ করা হয়েছে, ‘যদি কেউ কোনো গোশতের টুকরা সুতা দ্বারা বেঁধে গিলে ফেলে অতঃপর টান দিয়ে বের করে নিয়ে আসে তাহলে রোজা ভঙ্গ হবে না।’ -ফাতাওয়ায়ে আলমগীরী: ২/২০৪

তবে এন্ডোস্কপি করার সময় রক্ত বা ময়লার কারণে পাইপের বাল্ব অনেক সময় ঘোলাটে ভাব হয়ে যায়। যার কারণে পাইপের মাধ্যমে পানি দিয়ে ওই বাল্ব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। এমন হলে রোযা ভেঙ্গে যাবে। তাই যে ডাক্তার পরীক্ষা করাবেন তার থেকে জেনে নিতে হবে যে, পাইপের সাথে কোনো অষুধ দেয়া হয়েছে কি না বা ভেতরে পানি দেয়ার প্রয়োজন হয়েছে কি না।

উল্লেখ্য, রমযান মাসে এন্ডোস্কপি করার প্রয়োজন হলে একান্ত নিরুপায় না হলে ইফতারের পর করবেন। [আল-মুহীতুল বুরহানী- ৩/৩৪৮]।

👁️ পড়া হয়েছে: ২১ বার

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
Twitter
Print
WhatsApp
LinkedIn
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত পোস্ট

আরাফার দিনের রোজার ফজিলত

আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম

সূচিপত্র লুকান আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম আরাফাহ দিবস কী? আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম আমরা কেন আরাফাহ দিবসে রোজা রাখি?

আরাফার দিনের রোজার ফজিলত

কোরবানির পশুর জবেহ করার সময়ের দোয়া: মুফতি রেজাউল করিম

সূচিপত্র লুকান কোরবানির পশুর জবেহ করার সময়ের দোয়া: মুফতি রেজাউল করিম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সময় বলা যায়: কোরবানি করার আদবসমূহ কোরবানি করার

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম: Mufti Rejaul Karim

সূচিপত্র লুকান কুরবানির গোস্ত বন্টনের নিয়ম কুরবানীর গোস্ত তিন ভাগ করে বন্টন করা কী জরুরী? প্রশ্ন: আমার স্বামী বিদেশে আছেন এবং তাঁর মা আমার সাথেই

শাপলা চত্বরের ইতিহাস ও মুফতি রেজাউল করিম একটি রক্তঝরা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী

শাপলা চত্বরের ইতিহাস ও মুফতি রেজাউল করিম: একটি রক্তঝরা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী

সূচিপত্র লুকান বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে ৫ই মে ২০১৩ একটি অবিস্মরণীয় এবং একইসাথে বেদনাবিধুর দিন। শাপলা চত্বরের ইতিহাস বললেই চোখের সামনে ভেসে ওঠে

Digital Product Selling Website | Mufti Rejaul Karim

মুফতি রেজাউল করিম – প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল প্রোডাক্ট সেলার

সূচিপত্র লুকান মুফতি রেজাউল করিম – প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল প্রোডাক্ট সেলার এবার আসুন মুফতি রেজাউল করিম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মুফতি রেজাউল করিম

Digital Product Selling Website | Mufti Rejaul Karim

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

সূচিপত্র লুকান পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র কেন আপনি শূন্য থেকে শুরু করবেন? পুঁজি ছাড়া ব্যবসার ৩টি মূলমন্ত্র

বিজ্ঞাপন

বিশ্ব ভালোবাসা  দিবস নিয়ে ইসলাম কি বলে

আমার সাথে কাজ করতে আগ্রহী? চলুন শুরু করা যাক!

50+ ই-কমার্স ওয়েবসাইট তৈরি।  ৪ বছরের অভিজ্ঞতা। ক্লায়েন্ট সন্তুষ্টির হার 100% এবং পুনরাবৃত্ত গ্রাহকের হার 70 % । আপনার ব্যবসার জন্য সেরা ওয়েবসাইট  পেতে এখনই যোগাযোগ করুন।