Responsive Menu with Logo & Banner
Banner

আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা-2025

Picture of মুফতি রেজাউল করিম

মুফতি রেজাউল করিম

প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার

আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা

আপনারা অনেকে জানতে চান,

আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা

আজকে তাদের নিয়ে প্রবন্ধটি লিখতে বসেছি।  পুরোপুর প্রবন্ধটি পড়লে আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা তার সঠিক তথ্য আপনারা জানতে পারবেন। 

আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা

তা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল প্রচলিত আছে আজকের এ প্রবন্ধটি পরিপূর্ণ করলে আপনি প্রকৃতপক্ষে আহলে হাদিস কারা ও আহলে হাদিস কাকে বলে বিস্তারিত জানতে পারবেন। 

আহলে হাদিস শব্দটি মূলত একটি আরবি শব্দ যার বিশুদ্ধ রূপ হল আহলুল হাদিস ফারসি সম্বন্ধযোগে তাকে আহলে হাদিস বলা হয়ে থাকে আর এই রূপটাই আমাদের সমাজে বেশি প্রচলিত।

এখানে মূলত দুইটি শব্দ রয়েছে একটি আহাল অন্যটি হাদিস । শুরুতেই শব্দ দুটির ভিন্ন ভিন্ন অর্থ আমরা জেনে নেব তারপর সামনে এর পারিভাষিক অর্থ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।

আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা
আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা

আহাল শব্দটি আরবি ভাষায় একাধিক অর্থে ব্যবহৃত হয় ।

এক ।  পরিবার-পরিজন যেমন আল্লাহ তা’আলা পবিত্র কুরআনে বলেন, 

وامر اهلك بالصلاه واصطبر عليها 

অর্থাৎ আপনি আপনার পরিবার পরিজনকে সালাতের আদেশ দিন এবং এর ওপর অটল থাকুন। 

দুই । স্ত্রী 

যেমন হাদিসে এসেছে,

لو أن أحدكم إذا أتى أهله قال: باسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا، فقضي بينهما ولد لم يضره الشيطان أبدا

অর্থাৎ ইবনে আব্বাস রাযিআল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমাদের কেউ মিলনের উদ্দেশ্যে তার স্ত্রীর কাছে এসে এই দোয়া পড়ে

اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا

তাহলে এর মধ্যে তাদের দুজনের জন্য যদি কোন সন্তানের ফয়সালা হয় তবে শয়তান কখনো সেই সন্তানের কোন ক্ষতি করতে পারবে না।

আরও পড়ুনঃ হাদীসের সনদ কাকে বলে?

আহলে হাদিসের পারিভাষিক অর্থ 

আহলে হাদিসের পরিচয় দিতে গিয়ে বিখ্যাত আলেম ও হাদিস শাস্ত্র বিষয়ক পরিভাষার খ্যাতিমান বিদ্বান আল্লামা অজির ইয়ামানী রাহমাতুল্লাহ বলেন,

اهل الحديث اسم لمن عني به وانقطع في طلبه 

অর্থাৎ আহলুল হাদীস তাদের নাম যারা হাদিস নিয়ে ব্যস্ত থাকেন এবং হাদিস অন্বেষণে নিজেদের জীবনকে কুরবান করে দেন।

যেমন কোন এক কবি বলেছেন, 

ان علم الحديث علم رجال تركوا الابتدعاء للاتباع فاذا جن ليلهم كتبوه واذا اصبح ودول السماع 

অর্থাৎ নিশ্চয়ই ইল্মে হাদিস এমন মানুষদের এলেম যারা হাদিসের অনুসরণে বিদআত পরিত্যাগ করে রাত্রি এলে তারা হাদিস লিপিবদ্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে আর সকাল হলে তারা সন্ধ্যা পর্যন্ত হাদিস শ্রবণে মশগুল থাকে। 

সুতরাং এই শ্রেণীর লোকদেরই বলা হবে আহলে হাদিস চাই তারা যেকোনো মায। 

এই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে, প্রকৃতপক্ষে আহলে হাদিস হওয়ার সাথে মাযহাব অনুসরণ করা বা না করার কোনই সম্পর্ক নেই । বরং এর সম্পর্ক হল, হাদিস রেওয়ায়াত, শ্রবণ, লিপিবদ্ধকরণ ইত্যাদির সাথে । যারা উপরে উল্লেখিত কাজে নিজেদের ব্যস্ত রাখেন এবং এই বিষয় নিয়োজিত থাকেন তারাই আহলে হাদিস বলে বিবেচিত হবেন । যার অপর নাম হল মুহাদ্দিস বা হাদিস বিশারদ।

ডক্টর আল্লামা খালেদ মাহমুদ এর অভিমত ডক্টর আল্লামা খালেদ মাহমুদ আহলে হাদিস শব্দটিকে দুই অর্থে বিভক্ত করেছেন এক অতীত যুগের আহলে হাদিস ২ বর্তমান যুগের আহলে হাদিস অতীতকালে এই শব্দটি যে অর্থে ব্যবহৃত হতো তা বর্ণনা করতে গিয়ে আল্লামা হুজুরের ইয়ামানের কথাটি তুলে ধরেছেন একটু আগে আমরা পড়ে এসেছি অর্থাৎ সে যুগে আহলে হাদিস বলতে মুহাদ্দিসদের বোঝানো হতো কিন্তু বর্তমান সময়ে একে নতুন অর্থে ব্যবহার করা হচ্ছে যার দৃষ্টান্ত পূর্ব যুগে পাওয়া যায় না এই প্রসঙ্গে তিনি বলেন নতুন পরিভাষায় আহলে হাদিস শব্দটি দ্বারা ওলামায়ে কেরামের কোন শ্রেণী বোঝানোর উদ্দেশ্য থাকে না বরং অনুসরণ করার প্রবক্তা নয় তাহলে হাদিস শব্দের এই পারিভাষিক অর্থ অনেক পরে সৃষ্টি হয়েছে মধ্যযুগ পর্যন্ত এটি কোন ফিকি মাসলাকের নাম ছিল না বরং নতুন পরিভাষায় এর দ্বারা উদ্দেশ্য নেয়া হয় জামাতে আহলে হাদিস এর মধ্যে শিক্ষিত অশিক্ষিত দুই ধরনের লোকই অন্তর্ভুক্ত থাকে। 

আরও পড়ুনঃ ওয়াইফাই ও ব্রডব্যান্ড এর ব্যবসা করা কি জায়েয?

তারপর আর একটু সামনে বেড়ে তিনি আরো বলেন বর্তমান যুগে আহলে হাদিস শব্দটি এই নতুন পরিভাষায় ব্যবহৃত হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য হলো জামাতে আহলে হাদিস এদের গায়ে রে মুকাল্লি দিন ও বলা হয়ে থাকে এই হযরত এরা সরাসরি হাদিসের সাথে সম্পৃক্ত হওয়ার দাবি করে অথচ এখানে আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী নয় যেটি কিনা এই শব্দের সাধারণ অর্থ প্রত্যেক মুসলমানের নিজেদের জন্য প্রমাণ মনে করেন সব দল এর থেকেই হুকুম গ্রহন করার দাবি করে থাকে যে হাদিস মানে না সে তো মুসলমানি না সুতরাং এটা কিভাবে হতে পারে যে মুসলমানদের একটি দলই কেবল হাদিসের অনুসারী অর্থে আহলে হাদিস এছাড়া বাকি অন্যান্য মুসলমানদের ব্যাপারে মনে করা হবে যে তারা হাদিসকে মানেন না অথচ তারাও মুসলমান ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা তো বিশাল বড় ভুল। 

ওয়াইফাই ও ব্রডব্যান্ড এর ব্যবসা করা কি জায়েয

যে ব্যক্তি হাদিস অনুসরণের প্রবক্তা নয় সে তো মুসলিমই থাকে না সুতরাং এ কথা বলা ছাড়া অন্য কোন উপায় নেই যে এখানে আহলে হাদিস অর্থ হাদিসের অনুসারী নয় বরং এটি নির্দিষ্ট একটি দলকে বোঝায় মাসালার ক্ষেত্রে নির্দিষ্ট কোন ইমামের অনুসরণের কথা বলেনা সরাসরি হাদিসের অনুসরণের কথা বলে থাকে। 

আহলে হাদিসের সমার্থক শব্দ আহলে হাদিসকে অনেক সময় আসহাবুল হাদিসও বলা হয়ে থাকে উভয় শব্দই একই রকম অর্থ প্রকাশ করে অর্থাৎ হাদিস চর্চাকারী মুহাদ্দিসে কেরাম এই বিষয়ে মাওলানা ইব্রাহিম মিরাঠী রাহেমাহুল্লাহ বলেন অনেক জায়গায় এদের আহলে হাদিস বলা হয় আর অনেক জায়গায় আসহাবে হাদিস আবার অনেক সময় আহলে আসাদ নামেও তাদের অভিহিত করা হয়ে থাকে অনেক সময় মুহাদ্দিস নামে ডাকা হয় তবে সব উপাদের উদ্দেশ্য একটাই। 

ইবনে হাজার আজকাল আমি রাহিমাহুল্লাহ এর ব্যবহার 

নবম শতাব্দীর প্রখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আজকালানী রহমাতুল্লাহ রচিত উসুলে হাদিসের জনপ্রিয় গ্রন্থ সর্বোলো বাতিল ফিকারের মধ্যেও বিষয়টির প্রমাণ পাওয়া যায় উক্ত গ্রন্থে তিনি হাদিস বিশারদ মুহাদ্দিসদের কখনো আহলুল হাদিস শব্দের ব্যক্ত করেছেন আর কখনো আহালুল ইলমমী বিল হাদিস  শব্দে। 

যার অর্থ হল হাদিসের জ্ঞানে পাণ্ডিত্য রাখেন এমন ব্যক্তিবর্গ এর মধ্যে মূলত প্রচ্ছন্নভাবে এই ইঙ্গিতই পাওয়া যায় যে আহলুল হাদিস তারাই যারা হাদিসের জ্ঞানে পাণ্ডিত্য রাখেন এখানে আমি তার গ্রন্থ থেকে মাত্র দুটি প্রমাণ উল্লেখ করছি যাতে করে বিষয়টি পাঠকের সামনে আরো বেশি সুস্পষ্ট হয়। গ্রন্থের শুরুতেই সালাতের পর তিনি বলেন, 

اما بعد فان التصانيف في اصطلاح اهل الحديث قد كثرت للائمة

অর্থাৎ পর সমাচার এই যে ইমামদের লিখিত আহলে হাদিস এর পরিভাষা বিষয়ক রচনা বলে অনেক হয়ে গেছে 

উক্ত গ্রন্থের অন্য জায়গায় ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন 

لاهل العلم بالحديث ملكة قوية يميزون بها ذلك 

অর্থাৎ আহলুল ইলম বিল হাদিস তথা হাদিসের জ্ঞান এ পারদর্শী ওলামায়ে কেরামের এমন শক্তিশালী দক্ষতা যোগ্যতা রয়েছে যার মাধ্যমে তারা নওজোহ হাদিসকে চিহ্নিত করতে পারেন। 

ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর ব্যবহার 

এরপর আমাদের দেশে যারা নিজেদের আহলে হাদিস বলে দাবি করে তাদের কাছেও যিনি সমাদৃত ও গুরুত্বপূর্ণ ব্যক্তি সেই ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর বক্তব্য থেকেও বুঝে আসে যে আহলে হাদিস বলতে বুঝানো হয় আহলুল ইলমি বিল হাদিস বা হাদিসের জ্ঞানে পারদর্শিত ব্যক্তি এর প্রমাণ হল তিনি একটি হাদিস প্রসঙ্গে বলেন 

اجماع اهل العلم بالحديث على ان هذا الخبر صدوق 

অর্থাৎ আহলুল ইলুম বিল হাদিস বা হাদিসের জ্ঞানে পারদর্শী তথা মহাদ্দিসদের এই বিষয়ে ঐকমত্য রয়েছে যে এই হাদিসটি সত্য।

যাইহোক, এইসব দৃষ্টান্তকে পাশাপাশি রেখে বিশ্লেষণ করলেই পাঠকের সামনে সম্পূর্ণরূপে স্পষ্ট হয়ে যাবে যে, আহলে হাদিস শব্দটি মূলত মুহাদ্দিসে কেরামের জন্য ব্যবহৃত হতো। সাধারণ জনগণ তো দূরে থাক হাদিস শাস্ত্রের  বাইরে অন্যান্য এলেমের বিজ্ঞ ওলামায়ে কেরামের জন্যও এটি কখনো ব্যবহৃত হতো না।

প্রিয় পাঠক ,  আপনি অবশ্যই জানতে পেরেছেন যে,

আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা।

আমি ধারাবাহিকভাবে আহলে হাদিস শব্দটি নিয়ে ওলামায়ে কেরামের বক্তব্য ও ব্যবহার আপনাদের সামনে তুলে ধরলাম । আমরা যাদের কথা উপস্থাপন করেছি তাদের বাইরেও আরো বহু আলেম রয়ে গেছেন এই তালিকাতে সংক্ষিপ্ত তার উদ্দেশ্যে তাদের নাম আমরা এড়িয়ে গেছি। 

আপনারা যারা মোজাফফর বিন মহসিন  ও আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনুসরণ করে নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন।  আশা করছি এই প্রবন্ধটি পাঠ করার পরে নিজেকে কখনো আহলে হাদিস বলবেন না । কারণ এটা মিথ্যাচার। আপনি আহলে হাদিস হওয়ার যোগ্য নয়। আল্লাহ তাআলা আপনাকে সঠিক জ্ঞান ও সঠিক বুঝ দান করুন আমীন। 

👁️ পড়া হয়েছে: ১৫ বার

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
Twitter
Print
WhatsApp
LinkedIn
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত পোস্ট

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র বর্তমান সময়ে বেকারত্ব আমাদের দেশের একটি বড় সমস্যা। অনেকেই পড়াশোনা শেষ করে ভালো

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

অলসতা দূর করার উপায়: জীবন বদলে দেওয়ার আধুনিক গাইড

অলসতা দূর করার উপায়: জীবন বদলে দেওয়ার আধুনিক গাইড আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় আলস্য গ্রাস করে। বিশেষ করে ২০২৬ সালের এই ডিজিটাল

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

বিক্রি বাড়ানোর কৌশল: অনলাইন ব্যবসায় ১০ গুণ প্রবৃদ্ধি আনুন

বিক্রি বাড়ানোর কৌশল: অনলাইন ব্যবসায় ১০ গুণ প্রবৃদ্ধি আনুন বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে শুধু ভালো পণ্য থাকলেই ব্যবসা সফল হয় না। পণ্যটি যে সত্যিই ভালো, তার

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আমাদের ইনসাফ ও ন্যায়বিচারের ধর্ম ইসলাম

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

পহেলা বৈশাখ: ইসলাম কী বলে? Mufti Rejaul Karim

মুহতারাম হাজিরিন, বাংলা বর্ষপঞ্জির হিসেবে আরও একটি বছর আমাদের জীবন থেকে বিদায় নিল এবং নতুন একটি বছর শুরু হলো । সময়ের এই পরিবর্তন আমাদের স্মরণ

জালিমের জুলুম থেকে বাঁচার দোয়া: Mufti Rejaul Karim

এ সপ্তাহের জুমার বয়ান: Mufti Rejaul Karim

এ সপ্তাহের জুমার বয়ান: Mufti Rejaul karim মুমিনের আত্মশুদ্ধি ও মহান আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচার উপায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আজকের জুমার এই বরকতময় মজলিসে

বিজ্ঞাপন

বিশ্ব ভালোবাসা  দিবস নিয়ে ইসলাম কি বলে

আমার সাথে কাজ করতে আগ্রহী? চলুন শুরু করা যাক!

50+ ই-কমার্স ওয়েবসাইট তৈরি।  ৪ বছরের অভিজ্ঞতা। ক্লায়েন্ট সন্তুষ্টির হার 100% এবং পুনরাবৃত্ত গ্রাহকের হার 70 % । আপনার ব্যবসার জন্য সেরা ওয়েবসাইট  পেতে এখনই যোগাযোগ করুন।