Responsive Menu with Logo & Banner
Banner

থার্টি ফার্স্ট নাইট: ইসলাম কি বলে?

Picture of মুফতি রেজাউল করিম

মুফতি রেজাউল করিম

প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম

থার্টি ফার্স্ট নাইট: ইসলাম কি বলে? আজ আলোচনা করব থার্টিফার্স্ট নাইটে কি করনীয় ও বর্জনীয়।  থার্টি ফার্স্ট নাইট পালন করা,  উদযাপন করা সম্পূর্ণ হারাম,  যা আমরা সকলেই জানি।  কারণ এটি একটি বিজাতীয় সংস্কৃতি এবং ঈমান বিধ্বংসী সংস্কৃতি;  যা ইহুদী-খ্রিস্টানদের থেকে পাওয়া।  ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা।  ইসলামের দিবসগুলো সুনির্দিষ্ট।  কোন সম্প্রদায় বা গোষ্ঠী থেকে কোন দিবস ইসলামে ঢুকানোর কোন সুযোগ নেই।

থার্টি ফার্স্ট নাইট: ইসলাম কি বলে?

হয়তো আপনি রাত বারোটা এক মিনিটের অপেক্ষায় রয়েছেন।  মনে রাখবেন, আপনি কিন্তু একজন মুসলিম।  একজন মুসলিমের  সন্তান । আপনার দ্বারা এ সকল কাজ শোভা পায় না।  বরং আপনিতো কুরআন এবং সুন্নাহর অনুসরণ করবেন। আপনি তো বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করবেন না । আপনি তো অন্য জাতির সংস্কৃতি পালন করবেন না।

 এক নম্বর করণীয় হলো,  বেশি বেশি করে দোয়া করা।  যখন নতুন মাস অথবা নতুন বছর আগমন করত তখন সাহাবা একরাম একটি দোয়া পড়তেন এবং এই দোয়া কে কুরআনুল কারীম শিখার মত গুরুত্ব দিতেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالْأَمْنِ، وَالْإِيمَانِ، وَالسَّلَامَةِ، وَالْإِسْلَامِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ، وَجَوَازٍ مِنَ الشَّيْطَانِ

দুই নম্বর করণীয় হলো, আমরা বিগত বছরে যে এবাদত করেছি তা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন কিনা আমরা নিশ্চিত নই।  তাই পেছনের আমলগুলো কবুল হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামীনের নিকট কায়মনোবাক্যে দোয়া করা।  যেন আল্লাহ তায়ালা আমাদের পেছনের আমলগুলো কবুল করেন।

জামায়াত বনাম চরমোনাই: শক্তির লড়াইয়ে কে এগিয়ে?

তৃতীয়তঃ আমরা পিছনে যে নেক আমল গুলো করতে পেরেছি,  ভালো কাজ করতে পেরেছি, আল্লাহ তাআলার ইবাদত করতে পেরেছি।  সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামীনের শুকরিয়া ও কৃতজ্ঞতা আদায় করা । কারণ কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তাআলা 2026 এবং সামনের বছরগুলোতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করলে  এর থেকে বেশী নেক আমল করার তৌফিক দান করবেন।  তাই আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব । আরো পড়ুন: ইসলামীক পদ্ধতিতে বাচ্চাদের শাসন করার নিয়ম

চতুর্থতঃ  আমরা বিগত বছরগুলোতে আল্লাহ তায়ালার যে নাফরমানী করেছি,  গুনা করেছি সেই ভুলগুলো থেকে আমরা আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার করব,  ক্ষমা প্রার্থনা করব।  যেন আল্লাহ তায়ালা আমাদের গুনাহ গুলো মাফ করে দেন এবং যদি আমরা অন্যের হক নষ্ট করে থাকি তাহলে অতি দ্রুত আমরা তাদের হক গুলো আদায় করে দেবো।

পঞ্চম নাম্বার হলো, পেছনে যা করেছি তা তো গেল।  এবার 2022 সহ সামনে যেদিন গুলো আমরা পাব সেই দিনগুলোতে বেশি বেশি করে নেক কাজ করব। তার  নিয়ত করব।  কারণ আমরা সকলেই জানি কোন ভাল কাজেরনিয়ত করলে আল্লাহ তাআলা তখন থেকেই সওয়াব লিখতে  থাকেন।  পক্ষান্তরে কোন গুনাহের কাজের নিয়ত করলে ওই গুনাহ না করা পর্যন্ত আল্লাহতালা গুনাহ  লেখেন না।  এজন্য আমরা সামনের দিনগুলো কিভাবে কাটাবো তার প্রত্যয় আমরা এখনই করে নেব ইনশাআল্লাহ। আরো পড়ুন: টেলিগ্রাম থেকে ইনকাম করুন 5 টি উপায়ে

ছষ্ঠ নম্বর হলো,  আমরা সকলেই  মুহাসাবা করব।   আমরা পিছনের দিনগুলোতে কতগুলো নেকীর কাজ করেছি আর কতগুলো গুনাহের কাজ করেছি।  কত ওয়াক্ত  নামাজ সঠিকভাবে আদায় করেছি।  কত আক্ত নামাজ কাজা করেছি।  অন্যের হক নষ্ট করেছে কিনা?  বেপর্দায় চলেছি কিনা?  কারো সাথে খারাপ ব্যবহার করেছি কিনা ? নেকি এবং বদি  হিসাব নিব।  হযরত ওমর রাদিয়াল্লাহু তা’আলা আনহু তার খুতবার  মধ্যে বলেছিলেন,  তোমাদের থেকে হিসাব য়োর পূর্বে তোমরা নিজেরা নিজেদের হিসাব নাও; এবং তোমাদের আমল ওজন করার পূর্বেই তোমরা নিজেরা নিজেদের আমল ওজন করো ।

সপ্তম হল,  এ রাত্রে সমস্ত অশ্লীলতা,  বেহায়াপনা ও বেলেল্লাপনা থেকে বিরত থাকব।  আতশবাজি বা অন্য যেকোনো বাজি ফোটানো থেকে বিরত থাকব।  গান-বাদ্য করবো না।  গান-বাদ্য শুনবো না । থার্টিফার্স্ট নাইটে কি করনীয় ও বর্জনীয়؟ এই হলো তার উত্তর। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তাওফীক দান করুন।  আমীন ইয়া রব্বাল আলামীন।

পরিশেষে বলা যায়,

ইসলামি দৃষ্টিকোণ থেকে থার্টি ফার্স্ট নাইট বা ইংরেজি নববর্ষ উদযাপন সম্পূর্ণরূপে বর্জনীয়। ইসলামে আনন্দ প্রকাশের নিজস্ব উৎস ও সংস্কৃতি রয়েছে, যা বিজাতীয় সংস্কৃতি বা ‘তাশাব্বুহ’ (অন্য জাতির সাদৃশ্য) থেকে মুক্ত। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করেছেন, “যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত।”

এই রাতে সাধারণত আতশবাজি, গান-বাজনা, অশ্লীলতা ও অপচয়ের মতো এমন সব কাজ হয়, যা শরিয়তে হারাম বা নিষিদ্ধ। মুমিনের জন্য সময়ের বিদায় কোনো নিছক উৎসবের বিষয় নয়, বরং এটি আত্মশুদ্ধি ও ‘মুহাসাবা’ (আত্মপর্যালোচনা) করার সময়। তাই গুনাহের কাজে লিপ্ত না হয়ে, বিগত জীবনের ভুলের জন্য তওবা করা এবং আগামীর জন্য নেক আমলের প্রস্তুতি নেওয়াই হলো ইসলামের শিক্ষা।

👁️ পড়া হয়েছে: ২৫ বার

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
Twitter
Print
WhatsApp
LinkedIn
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত পোস্ট

আরাফার দিনের রোজার ফজিলত

আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম

সূচিপত্র লুকান আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম আরাফাহ দিবস কী? আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম আমরা কেন আরাফাহ দিবসে রোজা রাখি?

আরাফার দিনের রোজার ফজিলত

কোরবানির পশুর জবেহ করার সময়ের দোয়া: মুফতি রেজাউল করিম

সূচিপত্র লুকান কোরবানির পশুর জবেহ করার সময়ের দোয়া: মুফতি রেজাউল করিম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সময় বলা যায়: কোরবানি করার আদবসমূহ কোরবানি করার

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম: Mufti Rejaul Karim

সূচিপত্র লুকান কুরবানির গোস্ত বন্টনের নিয়ম কুরবানীর গোস্ত তিন ভাগ করে বন্টন করা কী জরুরী? প্রশ্ন: আমার স্বামী বিদেশে আছেন এবং তাঁর মা আমার সাথেই

শাপলা চত্বরের ইতিহাস ও মুফতি রেজাউল করিম একটি রক্তঝরা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী

শাপলা চত্বরের ইতিহাস ও মুফতি রেজাউল করিম: একটি রক্তঝরা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী

সূচিপত্র লুকান বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে ৫ই মে ২০১৩ একটি অবিস্মরণীয় এবং একইসাথে বেদনাবিধুর দিন। শাপলা চত্বরের ইতিহাস বললেই চোখের সামনে ভেসে ওঠে

Digital Product Selling Website | Mufti Rejaul Karim

মুফতি রেজাউল করিম – প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল প্রোডাক্ট সেলার

সূচিপত্র লুকান মুফতি রেজাউল করিম – প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল প্রোডাক্ট সেলার এবার আসুন মুফতি রেজাউল করিম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মুফতি রেজাউল করিম

Digital Product Selling Website | Mufti Rejaul Karim

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

সূচিপত্র লুকান পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র কেন আপনি শূন্য থেকে শুরু করবেন? পুঁজি ছাড়া ব্যবসার ৩টি মূলমন্ত্র

বিজ্ঞাপন

বিশ্ব ভালোবাসা  দিবস নিয়ে ইসলাম কি বলে

আমার সাথে কাজ করতে আগ্রহী? চলুন শুরু করা যাক!

50+ ই-কমার্স ওয়েবসাইট তৈরি।  ৪ বছরের অভিজ্ঞতা। ক্লায়েন্ট সন্তুষ্টির হার 100% এবং পুনরাবৃত্ত গ্রাহকের হার 70 % । আপনার ব্যবসার জন্য সেরা ওয়েবসাইট  পেতে এখনই যোগাযোগ করুন।