ভাই আপনি জানতে চেয়েছেন যে,
শায়েখ আহমাদুল্লাহ কি আহলে হাদিস?
আসলে,
শায়েখ আহমাদুল্লাহ কি আহলে হাদিস
না তা স্পষ্ট করে বলা পসিবল না। এটা স্পষ্ট করে বলা যায় যে শায়েখ আহমাদুল্লাহ একজন কওমি আলেম এবং বিজ্ঞ আলেম। তিনি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তার আকিদা বিশ্বাস সবই সুন্দর।
তবে তিনি সবাইকে সাথে নিয়ে চলতে চান । এজন্য দেখবেন কওমি এবং আলিয়া শুধু তাই নয় অনেক আহলে হাদিসও তাকে মেনে চলে বা তাকে ফলো করে। তবে বিভিন্ন মাযহাবের ক্ষেত্রে বিভিন্ন মাসালার ক্ষেত্রে তিনি শিথিলতা প্রকাশ করেন, কঠোর হন না।
আপনি হয়তো দেখে থাকবেন তার প্রশ্নোত্তর পর্ব গুলো কেউ তাকে প্রশ্ন করলে তিনি এমনভাবে পাশ কাটিয়ে উত্তর দেন যাতে সবাই খুশি হয়।
তবে তিনি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহকে অনুসরণ করে চলেন। আপনি বলতে পারেন হ্যাঁ শাইখ আহমাদুল্লাহ ও আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুমুল্লাহ তারা দুইজন নির্দিষ্ট কোন মাজহাবের অনুসরণ না করে সব মাযহাবের দলিলগুলোকে ঘুরিয়ে পিছিয়ে নতুন একটা মাযহাবের মত করে সেটাই তারা মানে।
অনেক সময় আমাদের দেশের তথাকথিত আহলে হাদিসরা শায়খ আহমাদুল্লাহ র উত্তর শুনে তারা মনে করে যে শাইখ আহমাদুল্লাহ একজন আহলে হাদিস।
আবার কখনো হানাফী মাযহাবের অনুসারীগণ তার বক্তব্য শুনলে কখনো মনে হবে তিনি একজন পাক্কা হানাফী মাযহাবের অনুসরণকারী।

তাছাড়া শায়খ আহমাদুল্লাহ আহলে হাদিস কিনা তা জেনে আপনার দুনিয়াতে ও আখেরাতে কোন ফায়দা নেই বরং আপনি নিজের আমলের যত্ন নিন নিজের ঈমানের যত্ন নিন।
শায়েখ আহমাদুল্লাহ আহলে হাদিস কিনা তা সুস্পষ্টভাবে বলা না গেলেও এটা সুস্পষ্ট করে বলা যায় যে, তিনি একজন নেককার মানুষ, একজন আমলী মানুষ, একজন এলেম ওয়ালা মানুষ।
দেশ ও দেশের মানুষের জন্য রয়েছে তার অনেক অবদান। তিনি বিভিন্ন খারাপ সিচুয়েশনে বন্যায় এবং ঘূর্ণিঝড় সহ অনেক বিপদের সময় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়ে থাকেন।
আরও পড়ুনঃ আহলে হাদিস কাকে বলে ও আহলে হাদিস কারা
শুধু তাই নয়, বাস্তবে নিয়ে একজন রিয়েল হিরো মানুষ। বেকার মানুষের কর্মসংস্থানের জন্য তিনি একের পর এক বিভিন্ন প্রজেক্ট চালু করছেন। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান তিনি চালু করছেন।
শুধু পুরুষদের জন্য নয়, নারীদের কর্মসংস্থানের জন্য তিনি ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে হাতের কাজ শিখিয়ে তাদেরকে স্বনির্ভর করার চেষ্টা করে যাচ্ছেন।
তবে আপনাকে অনুরোধ করব, তার থেকে যে মাসয়ালাগুলো শুনবেন সেগুলো দ্বিতীয় অন্য কোন বড় মুফতি বা বিজ্ঞ আলেম এর কাছে পেশ করবেন। এবং তার থেকে যাচাই-বাছাই করবেন। লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখুন।

বিশেষ করে এখতেলাফ পূর্ণ মাসালা গুলো তার কথার উপর সীমাবদ্ধ না করে আরো বড় বড় আলেমদের নিকট যাবেন তাদের থেকে শুনবেন এরপরে সিদ্ধান্ত নেবেন।
তাছাড়া আপনি যদি ইউটিউবে সার্চ বাড়ি গিয়ে লেখেন যে শায়খ আহমাদুল্লাহ আহলে হাদিস কিনা।
সেখানে তার নিজস্ব বক্তব্য আপনি পেয়ে যেতে পারেন।
কারণ সে আহলে হাদিস কিনা বা তিনি কোন ফিকহের অনুসরণ করেন বা কোন মাযহাবের অনুসরণ করেন এটা তিনিই ভাল জানেন । সুতরাং তিনি যেটা বলবেন সেটাকে আমরা বাস্তব বলে মনে করব এবং সিদ্ধান্ত নিতে পারব।
তবে আপনাকে আমি পরামর্শ দিব ,
শায়খ আহমাদুল্লাহ আহলে হাদিস
হোক বা না হোক আপনি সর্বদা ফিকহে হানাফী অর্থাৎ হানাফী মাযহাব অনুসরণ করে চলবেন। ইনশাআল্লাহ আপনি দুনিয়ায় সফলকাম হতে পারবেন আখেরাত ও সফলকাম হতে পারবেন।





