Responsive Menu with Logo & Banner
Banner

স্ত্রীকে চুমু দিলে কি রোজা ভেঙে যায়

Picture of মুফতি রেজাউল করিম

মুফতি রেজাউল করিম

প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইনার

স্ত্রীকে চুমু দিলে কি রোজা ভেঙে যায়

যদি রোযা অবস্থায় স্বামী তার স্ত্রীকে সহবাস ব্যতীত চুমো দেয় বা আলিঙ্গন করে অথবা স্পর্শ করে  বা এক সাথে নিদ্রা যায় তবে তা জায়েয। এতে রোযার কোন সমস্যা হবে না। কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রোযা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, আলিঙ্গন করতেন। আয়েশা রা: থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. রোযা অবস্থায় (স্ত্রীকে) চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন।

স্ত্রীকে চুমু দিলে কি রোজা ভেঙে যায়
        স্ত্রীকে চুমু দিলে কি রোজা ভেঙে যায়

আয়েশা রাযিয়াল্লাহু তায়ালা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,

كان النبي ﷺ يقبل وهو صائم ويباشر وهو صائم وكان أملككم لإربه

অর্থাৎ  রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোযা অবস্থায় স্ত্রীকে চুমু দিতেন এবং আলিঙ্গন করতেন। কিন্তু আপন জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন তোমাদের মধ্যে সবচে’ বেশি নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী। [বুখারী ১৮৪১ মুসলিম ১১২১]

এতে যদি সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকে তবে তা মাকরূহ হবে।

আবু দাউদ শরীফের এক হাদীসে এসেছে,

أن النبي ﷺ استأذنه إنسان في التقبيل فأذن له، واستأذنه آخر فلم يأذن له، فإذا الذي أذن له شيخ كبير، والذي لم يؤذن له شاب

অর্থাৎ এক ব্যক্তি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের কাছে চুমুর ব্যাপারে অনুমতি চাইলেন ৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম তাকে অনুমতি দিলেন ৷ পূণরায় আর এক ব্যক্তি অনুমতি চাইলে তাকে অনুমতি দিলেন না ৷ যাকে চুমুর অনুমতি দিলেন তিনি ছিলেন বৃদ্ধ আর যাকে অনুমতি দিলেন না, সে ছিলো যুবক ৷

যুবককে অনুমতি না দেওয়ার কারণ হলো, তার ব্যপারে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম আশঙ্কা করেছেন যে, সে চুমুতে ক্ষ্যান্ত হবে না সহবাসে লিপ্ত হয়ে পড়বে ৷ এ হাদীস দ্বারা বুঝা যায় সহবাসে লিপ্ত হয়ে পরার আশঙ্কা থাকলে চুমু দেওয়া মাকরূহ হবে।

আরও পড়ুন: রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি

যৌন উত্তেজনায় চুমুতে যদি বীর্য বের হয়

রোযা অবস্থায় উত্তেজিত হয়ে স্ত্রীকে চুমু দিলে যদি বীর্য নির্গত হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে ৷ সারাদিন রোযাদারের মত থাকতে হবে এবং পরে ওই রোযা কাযা করতে হবে ৷

ফতোয়ার প্রশিদ্ধ কিতাব রদ্দুল মুহতারে এসেছে, ” যদি কোন ব্যক্তি স্বীয় স্ত্রীকে চুমু দেয় অথবা স্পর্শ করে অতপর বীর্য নির্গত হয় তাহলে রোযা ভেঙ্গে যাবে অন্যথায় নয় ৷

উল্লেখ্য, বীর্য বলা হয় এক প্রকার জৈবিক তরল যা যৌনসঙ্গমের শেষ পর্যায়ে চরম সুখানুভূতি সৃষ্টির সঙ্গে পুরুষাঙ্গ হতে নি:সৃত হয়। [ রদ্দুল মুহতার,৩/ ৩৭৮]

অনুরুপভাবে “হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ” কিতাবে এসেছে, ” যদি চুমু অথবা স্পর্শ করার কারণে বীর্য নির্গত হয় তাহলে তার ওপর কাফফারা ওয়াজিব হবে না ৷ তবে ওই রোযা কাযা করা আবশ্যক ৷ [হাশিয়াতুত তাহতাবী আলা মারাকিল ফালাহ,৬৭৬]

অনূরুপভাবে ” ফতোয়ায় রহীমিয়া”য় এক প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ” স্বামী স্ত্রীর যার বীর্য বের হবে তার রোযা ভেঙ্গে যাবে ৷ যদি উভয়ের বীর্য বের হয় তাহলে উভয়ের রোযা ভেঙ্গে যাবে ৷ এতে শুধু কাযা আবশ্যক হবে কাফফারা দিতে হবে না ৷ [ফতোয়ায় রহীমিয়া,৭/ ২৬১]

চুমুতে কামরস বের হলে রোযা

চুমো বা আলিঙ্গনের কারণে যদি মজী বা কামরস বের হয় তবে এতে রোযার কোন ক্ষতি করে না ৷

মযী বা কামরস বলা হয়, সাদা স্বচ্ছ পিচ্ছিল পানি। যৌন উত্তেজনার সময় এটি বের হয়; যৌন চিন্তার ফলে কিংবা অন্য কোন কারণে। এটি বের হওয়ার সময় সুখানুভূতি হয় না এবং এটি বের হওয়ার পর যৌন নিস্তেজতা আসে না।

ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ রাখলে কি রোযা রাখতে হবে?

প্রতি মাসে মহিলাদের মাসিক হওয়াটা স্বাভাবিক প্রাকৃতিক বিষয়। এটা আল্লাহ তাআলার নিয়ম বা নেজাম। রমযানে এটাকে বন্ধ করে রাখাটা উচিত হবে না। এতে শারিরীকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে জানানো হল এই ক্ষতিকর দিক সম্পর্কে।

১. ওষুধ খেয়ে পিরিয়ড সময় এগিয়ে আনলে বা পেছালে ঋতুস্রাবের চক্রে বিশৃঙ্খলা হতে পারে। অনেকে ওষুধ সেবন করে স্বাভাবিক ঋতুস্রাবের চক্রে পরিবর্তন আনছেন। আর কিছু নারী আবার এই ওষুধগুলোকে জন্ম নিয়ন্ত্রক ওষুধ ভেবে সেবনের কারণে গর্ভবতীও হয়ে যান।

২. ঋতুস্রাব বিলম্ব করার জন্য ওষুধ খাওয়ার পর কয়েকমাস ঋতুস্রাবে স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাত হতে পারে।

৩. ঋতুস্রাব বিলম্বিত করার ওষুধ ও জন্ম নিয়ন্ত্রক বড়ি দীর্ঘসময় ধরে খাওয়া উচত নয়। এর ফলে হতে পারে মারাত্মক রোগ। ‘ডিপ ভেইন থ্রম্বোসিস’ বা রক্ত জমাট বেঁধে ধমনি আটকে যাওয়া, ‘পালমোনারি এমবোলিজমসহ সবিভিন্ন রোগ হতে পারে।

৪. এসব ওষুধ শোষিত হয় যকৃতে। ফলে তা অন্যান্য ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করে। এছাড়া নিষ্ক্রিয়ও করে দিতে পারে।

আস-সারিমুল মাসলূল আলা শাতিমির রাসূল কিতাবটি ক্রয় করতে এখানে ক্লিক করুন

 

৫. এসব ওষুধের বিভিন্ন পার্শ্ব-প্রতিক্রিয়াও রয়েছে। শারীরিক অসুস্থতা, ডায়রিয়া, যোনীপথে অপ্রত্যাশিত রক্তক্ষরণ, ব্যথা, পেশিতে টানসহ বিভিন্ন সমস্যা হতে পারে।

এর পরেও যদি কোন মহিলা রমযান আসার আগেই এবং মাসিক শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে তা বন্ধ করে দেয়, তাহলে তার জন্য রোযা রাখতে হবে। কারণ, এতে করে তার উপর রোযা না রাখার কোন কারণ বিদ্যমান থাকছে না। তাই তার জন্য রোযা রাখা আবশ্যক হবে।

আরও পড়ুন: স্বপ্নদোষ হলে কি রোযা ভেঙ্গে যায়?

👁️ পড়া হয়েছে: ১৬ বার

আর্টিকেলটি ভালো লাগলে আপনার পরিচতদের সাথে শেয়ার করুন

Facebook
Twitter
Print
WhatsApp
LinkedIn
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত পোস্ট

আরাফার দিনের রোজার ফজিলত

আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম

সূচিপত্র লুকান আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম আরাফাহ দিবস কী? আরাফার দিনের রোজার ফজিলত: মুফতি রেজাউল করিম আমরা কেন আরাফাহ দিবসে রোজা রাখি?

আরাফার দিনের রোজার ফজিলত

কোরবানির পশুর জবেহ করার সময়ের দোয়া: মুফতি রেজাউল করিম

সূচিপত্র লুকান কোরবানির পশুর জবেহ করার সময়ের দোয়া: মুফতি রেজাউল করিম মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সময় বলা যায়: কোরবানি করার আদবসমূহ কোরবানি করার

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম

কুরবানির গোস্ত বন্টনের নিয়ম: Mufti Rejaul Karim

সূচিপত্র লুকান কুরবানির গোস্ত বন্টনের নিয়ম কুরবানীর গোস্ত তিন ভাগ করে বন্টন করা কী জরুরী? প্রশ্ন: আমার স্বামী বিদেশে আছেন এবং তাঁর মা আমার সাথেই

শাপলা চত্বরের ইতিহাস ও মুফতি রেজাউল করিম একটি রক্তঝরা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী

শাপলা চত্বরের ইতিহাস ও মুফতি রেজাউল করিম: একটি রক্তঝরা অধ্যায়ের প্রত্যক্ষদর্শী

সূচিপত্র লুকান বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে ৫ই মে ২০১৩ একটি অবিস্মরণীয় এবং একইসাথে বেদনাবিধুর দিন। শাপলা চত্বরের ইতিহাস বললেই চোখের সামনে ভেসে ওঠে

Digital Product Selling Website | Mufti Rejaul Karim

মুফতি রেজাউল করিম – প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল প্রোডাক্ট সেলার

সূচিপত্র লুকান মুফতি রেজাউল করিম – প্রফেশনাল ওয়েব ডিজাইনার এবং ডিজিটাল প্রোডাক্ট সেলার এবার আসুন মুফতি রেজাউল করিম সম্পর্কে বিস্তারিত জেনে নেই। মুফতি রেজাউল করিম

Digital Product Selling Website | Mufti Rejaul Karim

পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র

সূচিপত্র লুকান পুঁজি ও অভিজ্ঞতা ছাড়া ছোট ব্যবসার আইডিয়া এবং সফল হওয়ার ৩টি মূলমন্ত্র কেন আপনি শূন্য থেকে শুরু করবেন? পুঁজি ছাড়া ব্যবসার ৩টি মূলমন্ত্র

বিজ্ঞাপন

বিশ্ব ভালোবাসা  দিবস নিয়ে ইসলাম কি বলে

আমার সাথে কাজ করতে আগ্রহী? চলুন শুরু করা যাক!

50+ ই-কমার্স ওয়েবসাইট তৈরি।  ৪ বছরের অভিজ্ঞতা। ক্লায়েন্ট সন্তুষ্টির হার 100% এবং পুনরাবৃত্ত গ্রাহকের হার 70 % । আপনার ব্যবসার জন্য সেরা ওয়েবসাইট  পেতে এখনই যোগাযোগ করুন।